সেপ্টেম্বর ০২ ২০২৬
📢 নোটিশ দ্বিতীয় সাময়িক পরীক্ষা উপলক্ষে ছুটি, এতদ্বারা ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার সকল শিক্ষার্থী ও উস্তাদ/শিক্ষকমণ্ডলীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা উপলক্ষে আগামী ৩১ আগস্ট ২০২৬ ইং, রোজ সোমবার থেকে ০৪ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শুক্রবার পর্যন্ত মাদরাসার সকল পাঠদান ও কার্যক্রম বন্ধ থাকবে। ইনশাআল্লাহ আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার থেকে মাদরাসার সকল কার্যক্রম যথারীতি শুরু হবে। বিশেষ দ্রষ্টব্য: আবাসিক শিক্ষার্থীদের ০৪ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শুক্রবার মাগরিবের নামাজের পূর্বেই মাদরাসায় উপস্থিত হতে হবে। মাগরিবের নামাজের পর আবাসিক শিক্ষার্থীদের হাজিরা নেওয়া হবে। হাজিরার সময় কোনো আবাসিক শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অবশ্যই ২০০/- (দুইশত) টাকা জরিমানা প্রদান করতে হবে। অতএব, সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা মহারাজপুর, ফিল্ডের হাট, চাঁপাইনবাবগঞ্জ

কোনো তথ্য পাওয়া যায়নি।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট